Showing posts with label vat law. Show all posts
Showing posts with label vat law. Show all posts

Tuesday, March 5, 2019

ফেইসবুক-ইউটিউবে বিজ্ঞাপনে ১৫% ভ্যাট

ফেইসবুক-ইউটিউবে বিজ্ঞাপনে ১৫% ভ্যাট কাটার নির্দেশ



বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার বাইরে ভার্চুয়াল জগতে বিজ্ঞাপন থেকে এতদিন ধরে সরকার কোনো শুল্ক আদায় করছিল না।
সম্প্রতি হাই কোর্টের এক আদেশে গুগল, ফেইসবুক, ইউটিউবের মতো ওয়েবসাইটে বাংলাদেশ থেকে দেওয়া বিজ্ঞাপনের লেনদেন থেকে সব ধরনের রাজস্ব আদায়ের নির্দেশ দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে এই ভ্যাট আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ২২ জানুয়ারি বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
এনবিআরের ওই চিঠি যথাযথভাবে অনুসরণ করতে সোমবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ওই চিঠিতে ফেইসবুক ও ইউটিউবের মতো ইন্টারনেট যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনদাতারা যে মাধ্যমে অর্থ পরিশোধ করেন, তা থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট কেটে সরকারি কোষাগারে জমা করতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।
গভর্নর ফজলে কবিরের কাছে পাঠানো এনবিআরের চিঠির শিরোনাম ছিল ‘বাংলাদেশের ভৌগলিক সীমার বাহির হতে সেবা সরবরাহের ক্ষেত্রে সেবা গ্রহনকারীণ নিকট থেকে মূসক আদায় নিশ্চিতকরণ’।
চিঠিতে বলা হয়েছিল, মূল্য সংযোজন কর আইন ১৯৯১ এর ধারা ৩ এর উপধারা (৩) এর দফা (ঘ) অনুযায়ী বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে থেকে সেবা (যেমন- রয়্যালটি, বিভিন্ন ইন্টারনেট সার্ভিস, ফেইসবুক, ইউটিউব ও এ সকল মাধ্যমে বিজ্ঞাপন প্রচার ইত্যাদি) সরবরাহের ক্ষেত্রে সেবা গ্রহণকারীর কাছ থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট (মূসক) আদায়যোগ্য।
“এসব সেবার বিপরীতে পণ্যমূল্য বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠানো হয়। কিন্তু কোনো কোনো ব্যাংক এ খাত থেকে মূসক আদায় করছে না বলে এনবিআরকে অবহিত করা হয়েছে।
“এ অবস্থায় মাস্টার কার্ড, ভিসা কার্ড বা টিটি ব্যবহত হলেও অথবা যে কোনো মাধ্যমে পেমেন্ট হোক না কেন, ১৫ শতাংশ হারে ভ্যাট কর্তনপূর্বক সরাসরি ট্রেজারিতে জমা করা অতীব জরুরি। তাই সকল ব্যাংককে এ খাত হতে যথাযথ রাজস্ব আদায় নিশ্চিত করার প্রয়োজনীয় অনুশাসন প্রদানের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হল।।”
এনবিআরের  সেই অনুরোধেই এখন ব্যাংকগুলোকে নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক।
ফেইসবুক-ইউটিউবে বাংলাদেশ থেকে যাওয়া বিজ্ঞাপনের অর্থের বেশিরভাগই অবৈধ পথে যাচ্ছে বলে সংশ্লিষ্টদের দাবি, ফলে এখাত থেকে দেশ বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
Share:

Thursday, October 25, 2018

নতুন মূল্য সংযোজন কর

নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য মাঠ পর্যায়ের ভ্যাট কার্যালয়ের কাছে সংশোধনী প্রস্তাব চাওয়া হয়েছে। গত রোববার এনবিআর থেকে সব কমিশনারেটে এই সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।



চিঠিতে একটি নমুনা ছক দেওয়া হয়েছে, সেখানে কীভাবে প্রস্তাব পাঠাতে হবে- তা দেখানো হয়েছে। আইনের কোন অধ্যায়ের কত ধারায় পরিবর্তন আনতে হবে, বর্তমানে সেই ধারাতে কী আছে, সংশোধনী প্রস্তাব কী ও প্রস্তাবের ক্ষেত্রে যুক্তি কী– এসব তথ্য জানাতে হবে। আগামী ২৫ অক্টোবরের মধ্যে এনবিআরের ভ্যাট বিভাগে এই প্রস্তাব পাঠাতে হবে। একই সঙ্গে ২০১৬ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা সংক্রান্ত কোনো সংশোধনী প্রস্তাব থাকলে তাও জানাতে বলা হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, আগামী নভেম্বর মাসে এই বিষয়ে এনবিআরে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেও সব কমিশনারেটের কাছ থেকে পাওয়া প্রস্তাব, মতামত নিয়ে আলোচনা করা হবে।

কয়েক দফা পেছানোর পর আগামী বছরের জুলাই মাস থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ঘোষণা আছে। ২০১২ সালের ২৭ নভেম্বর নতুন ভ্যাট আইনটি জাতীয় সংসদে পাস হয়। এর আগে দুই দফা পেছানোর পর গত বছরের জুলাই মাস থেকে নতুন ভ্যাট আইনটি বাস্তবায়ন করার কথা ছিল। কিছু ক্ষেত্রে অব্যাহতি দিয়ে সব পণ্য ও সেবায় ১৫ শতাংশ হারে ভ্যাট বসানো হয়। ব্যবসায়ীদের তীব্র আপত্তির মুখে সরকার শেষ মুহূর্তে নতুন আইনটি বাস্তবায়ন আরও দুই বছর পিছিয়ে দেয়।
Share: